লেবুর রসের বিভিন্ন উপকারী দিক

লেবুর রসের বিভিন্ন উপকারী দিক

লেবুর রসের উপকারী দিক আলোচনা করে কখনও একটা ব্লগে লিখে শেষ করা যাবে না। লেবুর রসে রয়েছে বহুমুখী উপকার। গরমের সময় ঝটপট শরীলের ক্লান্তি দূর করতে লেবুর রসের শরবতের বিকল্প নেই বললেই চলে। আর গরম ভাতের সাথে লেবু আহ! সাথে যদি থাকে শাক তাহলে তো কোনো কথায় নেই সত্যিই অসাধারন লাগে কিন্তু। আপনারা খেয়ে দেখতে পারেন মজা পাবেন আশা করি। আর লেবুর রসে রয়েছে জীবানু ও রোগ প্রতিরোধ করার ক্ষমতা। এছাড়াও রয়েছে সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম। তাছাড়াও এটি আমাদের দৈনন্দিন জীবনেও নানা সময় নানা রকম কাজে আসে।


ভাত ঝরঝরে করতে লেবুর রস দারুন ভাবে কাজ করে। অবশ্য চাল সেদ্ধ হবার কিছুক্ষণ আগে ফুটন্ত পানিতে এক চা চামচ রস দিয়ে দিলেই এই সুবিধা পাবেন।


আমরা কাজকর্ম করার সময় বিভিন্ন কারনে আমাদের পোশাকে দাগ লেগে নষ্ট হয়ে যায় আর এই দাগ তুলতে লেবুর রস চমৎকার কাজ করে। বেকিং সোডা সাথে একটু লেবুর রস মিশিয়ে ঘসে নিলেই কাজ হয়ে যাবে। এছাড়াও থালাবাসনের অতিরিক্ত তৈল থাকলে তা খুব সহজেই লেবুর রস লাগিয়ে পরিষ্কার করা যায়। এতে করে বাসন হবে ঝকঝকে।


ফ্রিজের মধ্যে দুর্গন্ধ থাকলে তা সহজে দূর করা যায়। দাঁতের হলদে দাগ দূর করতে লেবুর রস খুব দারুন কাজ করে। লেবুর টুকরা করে সামন্য পরিমাণ লবণ মিশিয়ে দাঁতে ঘষলেই দাঁত হবে ঝকঝকে।


রসুন, পেঁয়াজ, মাছ এগুলো কাটার পর স্বাভাবিক ভাবেই আমাদের হাতে দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ দূর করতে পানিতে একটুখানি লেবুর রস মিশিয়ে তা দিয়ে হাত ধুয়ে নিন অথবা লেবুর একটা টুকরা নিজের হাতে ঘষে নিন। খুব সহজেই দূর হবে দুর্গন্ধ।

No comments

Powered by Blogger.