পাঁকা পেঁপের গুনাগুন ও উপকারিতা


পাঁকা পেঁপের গুনাগুন ও উপকারিতা
পাঁকা পেঁপে

পাঁকা পেঁপের গুনাগুন ও উপকারিতা


বাংলাদেশে কম বেশি সব জায়গাতেই পেঁপে পাওয়া যায়। আজকের ব্লগে পেঁপের গুনাগুন নিয়ে আলোচনা করবো। পেঁপে এমন একটি সবজি/ফল যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা অবস্থায় পেঁপে আমরা সবজি হিসেবে খেয়ে থাকি আর পাকা অবস্থায় ফল হিসেবে খাই। এই জন্যই তো পেঁপেকে ফলের রাজা বলা হয়। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ মিনারেল, অ্যানটিঅক্সিডেন্ট এবং ভিটামিন যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এক কথায় পেঁপে হলো ভিটামিনের স্টোর। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক পেঁপের গুনাগুন এবং উপকারী দিক সম্পর্কে

১.ওজন কমায় ও হজমশক্তি বাড়ায়


আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা শরীলের ওজন নিয়ে সমস্যার মধ্যে আছেন। পেঁপে শরীলের ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে। মাঝারি আকারের একটি পেঁপেতে মাত্র ১২০ ক্যালরি থাকে।  এ ছাড়া এর যে পাচক তন্তু থাকে, তা হজমে সহায়তা করে। শরীলে হজমের গোলমাল একটি ব্যাপক সমস্যা ঠিক মতো হজম না হলে শরীলে  বিভিন্ন জঠিলতা দেখা দিতে পারে। এছাড়াও হজমশক্তি কমে গেলে অম্বল হয়ে যায়, মুখ দিয়ে চোকা ঢেকুরও ওঠে, পেট ব্যথা হতে পারে। পেট খারাপ হয়। শরীর দুর্বল হয়ে পড়ে, শরীরে অবসাদ দেখা দিতে পারে। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে এনজাইম যা খাবার হজমে  করতে সহায়তা করে থাকে। এছাড়াও প্রচুর পানি ও দ্রবণীয় ফাইবার রয়েছে যার ফলে হজমের সমস্যায়  থাকা মানুষ উপকার পাবে। যেসকল মানুষ এসকল সমস্যায় ভুগছেন তাঁরা নিয়মিত পাকা বা কাঁচা পেঁপে খেতে পারেন।

২.আমাশয় সমস্যা সমাধান


আমাশয় থেকে মুক্তি পাওয়ার অদ্ভুত শক্তি আছে কাঁচা পেঁপের আঠায় মধ্যে। কারোর আমাশয় বা পেটে যন্ত্রনা থাকলে কাঁচা পেঁপের আঠা ৩০ ফোঁটা ও ১চা চামচ চুনের পানি মিশিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে খেলেই  উপকার মিলবে। একবার খেলেই কাজ হবে পেটের যন্ত্রনা কমে যাবে সেই সাথে আমাশয়ও কমে যাবে।

৩.রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেঁপে


পেঁপে আমাদের শরীলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে কারন পেঁপেতে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন এ, সি এবং ই। এবং সেই সাথে শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। পেঁপেতে যেহেতু প্রচুর পরিমানে ভিটামিন এ রয়েছে তাই পেঁপে চোখের জন্য  খুবই উপকারী।

৪.ডায়াবেটিস প্রতিরোধ করে


পেঁপেতে সুগারের/চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য পেঁপে একটি আর্দশ ফল। প্রতি এক কাপ পেঁপেতে ৮ দশমিক ৩ গ্রাম মিষ্টি থাকে। গবেষণায় দেখা গেছে পেঁপে টাইপ ২ ডায়াবেটিস রোধ করতে দারুণভাবে সাহায্য করে। এছাড়াও বোল্ড স্কাই- এর গবেষনায় দেখা গেছে, পেঁপেতে থাকা নানা পুষ্টি উপাদান টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করে। এতে থাকা "পাপাইন" নামক এনজাইম শরীরকে ভিতর থেকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। যাদের ডায়াবেটিস নেই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখা উচিত। পেঁপে ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে।

৫.উচ্চরক্তচাপ কমাতে


আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি নিয়মিত পেঁপে খান। কাঁচা পেঁপে আমাদের দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে থাকে। পেঁপে আমাদের দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা হৃদপিণ্ডের রোগের জন্য দায়ী। বেশিভাগ মানুষের বয়স চল্লিশ-পঁয়তাল্লিশ পার হবার পর থেকেই রক্তচাপসংক্রান্ত সমস্যা দেখা দেয়। শরীরে রক্তচাপ বাড়ে নয়তো কমে। রক্তচাপ বাড়লে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। হঠাৎ করে পরে গেলে শরীরের কোন অংশ অকেজো হওয়ার সম্ভাবনা থাকে, শরীরে অসাড়তা দেখা যায়। উচ্চরক্তচাপ আক্রান্তরা কাঁচা/পাঁকা পেঁপে ব্যবহার করতে পারেন দারুণ উপকারে আসবে। কাঁচা এবং কাঁচা দুটোই উপকারী। তবে খেতে হবে নিয়মিত। কয়েক মাস নিয়মিত খেয়ে যেতে হবে। নিয়মিত খেলে আশা করা যায় উচ্চ রক্তচাপের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এমনকি এতে করে হৃদপিণ্ড জনিত যে কোনো সমস্যার সমাধান হয়।

৬.কোলেস্টেরল হ্রাস করে


পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ধমনীতে কোলেস্টেরল জমতে বাঁধা প্রদান করে। তাই কোলেস্টেরলের সমস্যায় যারা দুশ্চিন্তায় আছেন তাঁরা প্রতিদিনের খাবার তালিকায় পেঁপে রাখুন। পেঁপেতে কোনো কোলেস্টেরল নেই তাই নিয়মিত পেঁপে খান তাহলে আপনার কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকবে।মোটা মানুষ দুশিন্তা মুক্ত হয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই দারুণ উপকার মিলবে।

৭. ব্রণের দাগ কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়


ব্রণের সমস্যা কমবেশি প্রায় সবারই থাকে। এসব ব্রণের কারণে মুখে খুব বড় ধরনের দাগ তৈরি হয়। মুখের ত্বকের এই বাজে দাগগুলো নিরাময় করতে সহায়তা করতে পারে সুমিষ্ট এই ফলটি। পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। মুখের মধ্যে অন্যান্য যেকোনো দাগ যেমন মেছতা, ফুস্কুরির দাগও খুব সহজেই দূর করে দিতে পারে এই ফলটি। ফলটি শুধু মুখের দাগই দূর করে না সাথে ত্বকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে।

৮.ক্যান্সার প্রতিরোধক


পেঁপেতে রয়েছে প্রোটিওলাইটিক এনজাইম এই উপাদানটি প্রোটিন হজম করতে সাহায্য করে। এছাড়াও পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সান্থিন। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যান্সার নিরাময়ে খুবই গুুুুুুুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেঁপেতে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনোক্সিড থাকে যা দেহে ক্যান্সারের কোষ তৈরিতে বাঁধা প্রদান করে। Harvard School of Public Health’s Department এক গবেষণায় দেখা গেছে যে, পেঁপের বিটা কেরোটিন উপাদান কোলন ক্যান্সার, প্রোসটেট ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়াও আরো অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো শরীরের জন্য খুবই উপকারী।

৯.স্ট্রেস হ্রাস করতে


পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন "সি" এতে থাকা ভিটামিন সি স্ট্রেস হ্রাস করে। University of Alabama এর মতে প্রতিদিন ২০০ মিলিগ্রাম ভিটামিন সি আমাদের খাদ্যতালিকায় রাখা উচিত যা স্ট্রেস কমাতে সাহায্য করে।

১০.হাড়ের ব্যথা রোধে


পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও কপার। নিয়মিত পেঁপে খেলে শরীরে ক্যালসিয়াম তৈরি হয়। শরীরের হাড় শক্ত ও মজবুত করে। হাড়ের ব্যথা হ্রাস করে।



উপহার ম্যাগাজিন/রবিউল
শুক্রবার, ১৯ জুন ২০২০

No comments

Powered by Blogger.